1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪০ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বেলুচিস্তানের শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তের দিকে যাওয়ার পথে পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ জানান, প্রাথমিক তথ্যে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার বলেন, বাসটি কোয়েটা থেকে ছেড়ে আসে। পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়েছিল। পরে রেসকিউ ১১২২ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহও সেখানে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে উদ্ধার অভিযান জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: ডন

এই বিভাগের আরো খবর