1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬ ৮:০৫ পিএম
শেয়ার করুন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) মনিটরিংয়ের আওতায় আনতে হবে। সঠিকভাবে যেন মনিটরিং করা যায় সেজন্য প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একটি মনিটরিং সেল স্থাপন করতে হবে যেন সেখানে বসে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যায়। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেটগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে সেগুলো ব্যবহারে অনেক শিক্ষক-শিক্ষার্থী আগ্রহী হয় না। তাই, দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না।

এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাই আমাদের শিক্ষা কাঠামোকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সবাই শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হোন।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর