1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল ইরানের এক ঘোষণাতেই ব্যারেলপ্রতি কমল ১০ ডলার চট্টগ্রাম বন্দরে এলো ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানিবাহী চার জাহাজ এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা লীগ সরকারের আমলের কিছু কাজ চালিয়ে নেওয়া দরকার: মাহফুজ আলম প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী রাশেদ প্রধানের মন্তব্যে তার বাসার সামনে উত্তেজনা, পিএস পুলিশ হেফাজতে

প্রশ্নপত্র ফাঁসের সাজা ন্যূনতম পাঁচ বছর করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৯:২৯ পিএম
শেয়ার করুন

প্রশ্নপত্র ফাঁস করলে ন্যূনতম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস করলে মিনিমাম পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রেখে ১৯৮০ অ্যাক্ট, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেটিকে আমি আবার মডিফাই করছি এবং এটা পার্লামেন্টে ওঠাচ্ছি। কারণ, প্রশ্নপত্র ফাঁস হতে পারবে না।’

আজ শুক্রবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলা এবং রংপুর অঞ্চলের মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এই মতবিনিময় সভা হয়।

দিনাজপুর শিক্ষা বোর্ড আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘আর এখানে যাঁরা সাইবার ক্রাইম করবেন, আমি সকলের টেলিফোন নম্বর নিচ্ছি এবং সিঙ্গাপুরে আমার নিজস্ব সাইবার ক্রাইম স্পেশালিস্ট আছে, তাঁকে ঢাকায় আসতে হবে না; সিঙ্গাপুরেই আমি পাঠাচ্ছি। সাইবার ক্রাইম কে করে, আমি দেখব।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি দেখতে চাই, আমরা সকলে যদি ঠিক থাকি, প্রশ্নপত্র কে বের করবে। আর আমরা সকলে যদি বেঠিক হয়ে যাই, তাহলে ইন্সট্রুমেন্ট (যন্ত্র) কিন্তু কথা বলবে। আমি ইন্সট্রুমেন্ট ব্যবহার করছি।’

আইনের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘সংঘবদ্ধভাবে যারা প্রশ্নপত্র ফাঁস করে, তাদেরও এর (সংশোধিত আইন) আওতায় এনেছি।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যখন শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনব, তখন সরকার বলবে এই শিক্ষকদের সুবিধা বাড়িয়ে দাও। তখন দেখবেন মেধাবী ছাত্ররা সব শিক্ষকতায় আসছে।’

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ পিনাক প্রমুখ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মওদুদ বাবুসহ দিনাজপুর বোর্ডের অধীন আটটি জেলার এবং রংপুর অঞ্চলের মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবগণ, বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা বিএনপির নেতারা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *