1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৯:৫৫ পিএম
শেয়ার করুন

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা সংস্কার: কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। তারা সেই লক্ষ্যে কাজ শুরু করেছেন। বছরে একবার শিক্ষার্থীদের বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে। বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে ইউনিফর্ম দিতে সক্ষম হবেন।

প্রতিমন্ত্রী বলেন, বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। তিনি আশা করছেন, আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করতে পারবেন।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতের উন্নয়নে থ্রি–সি কারিকুলাম (শিক্ষাক্রম), ক্লাসরুম, কনসিস্ট্যান্সি ঠিক করতে হবে। ক্লাসরুমের অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন করতে হবে। প্রাথমিক শিক্ষার শিক্ষাক্রমে অনেক ঘাটতি রয়েছে। ইতিমধ্যে তিনি বিদ্যালয়ে সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন। কয়েকটি বিদ্যালয়ে গিয়ে বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই থেকে পড়তে বলার পর তিনি দেখেছেন, পড়াটা তাদের জন্য বেশ মুশকিল হয়। আসলে দেখতে হবে, তারা আসলে কী পড়ছে? পড়াগুলো, ভাষাগুলো তাদের জন্য উপযোগী কি না। সাবলীলভাবে তারা পড়তে পারবে কি না। তার মনে হয়েছে, তাদের জন্য পড়াগুলো বেশ কঠিন। শিক্ষাক্রম পর্যালোচনা করে যুগোপযোগী করতে হবে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

এই বিভাগের আরো খবর