1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন - আজকের কাগজ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:

ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৮:০৬ পিএম
শেয়ার করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় ফুটপাতে এক কন্যাসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৯ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন সেতুর পাশে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের সহযোগিতায় মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

জানা যায়, আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। কেউ কিছু জানতে চাইলে তিনি ভিন্ন ভিন্ন নাম ও তথ্য দিতেন।

বৃহস্পতিবার (২৮ মে) মধ্যরাতে তার প্রসবব্যথা ওঠে। পরে শুক্রবার সকাল ৬টার দিকে তিনি ভুরঘাটা বাসস্ট্যান্ডসংলগ্ন সেতুর গোড়ায় আশ্রয় নেন এবং সেখানে একটি কন্যা সন্তান প্রসব করেন।
সকাল ৭টার দিকে স্থানীয়রা বিষয়টি দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনকে জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছেন।
কালকিনি ইউএনও সাইফ-উল-আরেফীন বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান ওই নারী ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার সব খরচ প্রশাসন বহন করবে।

তিনি আরও বলেন, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। আনুমানিক দুই বছর ধরে তিনি কালকিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। আপাতত নবজাতকের দায়িত্ব উপজেলা প্রশাসনই নেবে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহতা জারাব সালেহিন বলেন, হাসপাতালে আনার আগে একটি পক্ষ শিশুটিকে পাচার বা বিক্রির চেষ্টা করেছিল। তবে ইউএনওর তৎপরতায় তা সম্ভব হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, যাতে কেউ নবজাতককে নিয়ে যেতে না পারে। বর্তমানে মা ও শিশু চিকিৎসকদের তত্ত্বাবধানে ভালো আছেন। তাদের দেখভালের জন্য নার্স ও জরুরি বিভাগের চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর