1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।’

রোববার (২৯ মার্চ) সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদকে আশ্বস্ত করে বলেন, ‘ভবিষ্যতে তার সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’

প্রশ্নে আখতার হোসেন বলেন, পূর্ববর্তী (ফ্যাসিস্ট) সরকার মেগা প্রকল্প গ্রহণ করলেও গ্রামীণ সড়ক ব্যবস্থাকে উপেক্ষা করায় গ্রামীণ জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে।

এনসিপির ওই সংসদ সদস্য জানতে চান, বর্তমান সরকার সড়ক উন্নয়নে কোনো ব্যবস্থা নেবে কি না।

বিরোধীদলীয় জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের তেমন উন্নয়ন হয়নি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখনো অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *