1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দেয়া যাবে - আজকের কাগজ
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দেয়া যাবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
শেয়ার করুন

আয়কর দিবস পরবর্তী সময়েও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধব করার ফলে ইতিমধ্যে চলতি বছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনো রকমের কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রেন্ডাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল
মোট আসন
৩০০

প্রাপ্ত আসন
২৫৮
বিএনপি

২১৩
জামায়াত

৬৮
এনসিপি

স্বতন্ত্র

১১
অন্যান্য

হ্যাঁ
২৪৭৩৬২৮
না
১২৩০৫৬৩০