1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই: ডিএমপি কমিশনার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৮:৩৮ পিএম
শেয়ার করুন

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

রোববার (১২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্কসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। সিসিটিভি, স্টিল ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হবে।

ইভটিজিং, ছিনতাই ও সাইবার অপরাধ ঠেকাতে নেওয়া বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, অনুষ্ঠানস্থলে মুখোশ, ধারালো অস্ত্র, ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। রমনার গেট খুলবে ভোর ৫টায়, প্রবেশ করা যাবে বিকেল ৫টা পর্যন্ত। চারুকলা থেকে শুরু হওয়া শোভাযাত্রা ঘিরেও থাকবে কঠোর নিরাপত্তা। রমনা ও আশপাশে থাকবে ট্রাফিক ডাইভারশনও।

ডিএমপি কমিশনার বলেন, নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো ঢাকা মহানগরীকে নয়টি সেক্টর ও ১৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি এলাকায় ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল টিম দিয়ে সুইপিং করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *