1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে চান না শান্ত - আজকের কাগজ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয় ভিন্নমতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় জামায়াত আমির মাদারীপুরে ইজিবাইককে বাসের চাপা, নিহত ৪ চৌদ্দগ্রামে ফ্রেন্ডস ক্লাবের নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নগরীর প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে: চসিক মেয়র রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠিত চূড়ান্ত হলো বেতন কাঠামো, সর্বনিম্ন বেতনের দ্বিগুনেরও বেশি বাড়ানোর প্রস্তাব

বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে চান না শান্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
শেয়ার করুন

বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ শেষে অধিনায়কত্ব ছাড়তে চাইছেন তিনি।

নেতৃত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তের কথা বিসিবিকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ডের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

বোর্ড প্রধান ফারুক আহমেদ দেশে ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

টিম ম্যানেজমেন্ট এক সদস্য নাজমুলের অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে সে আর অধিনায়কত্ব করতে চায় না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচের পর সরে যেতে চায়।

তাহলে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল আফগানিস্তান বিপক্ষে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে? এমন প্রশ্নে ম্যানেজমেন্টের এই বলেন, ‘সভাপতি এখন দেশে নেই। উনি এলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হন শান্ত। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে নেতৃত্বে রাখার পরিকল্পনা ছিল বিসিবির।তবে তার আগেই বিদায় নিতে চান তিনি।

শান্ত অধিনায়কত্ব ছাড়লে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ওয়ানডে এবং টেস্টের নেতৃত্ব পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টির নেতৃত্বে আসতে পারেন তাওহীদ হৃদয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *