1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাসায় ঢুকে ২ বোনকে ধর্ষণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, আটকে দিল ১১ দলীয় ঐক্য হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল

বাসায় ঢুকে ২ বোনকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫ ২:১৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার গোলাপবাগে বাসায় ৮ বছর বয়সী এক কন্যাশিশু ও ১৬ বছর বয়সী বাক্‌প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে গোলাপবাগ বউবাজারে ভুক্তভোগীদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই বাসার ভাড়াটিয়া, রিকশাচালক রেজাউল করিমকে (৫০) আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। পরিবারের সঙ্গে গোলাপবাগের বউবাজার এলাকার একটি বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের বাবা ফুটপাতে ভাত বিক্রি করেন, মা ফুটপাতে পিঠা বিক্রি করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী দুই বোনের বাবা-মা নিজেদের কাজের জন্য বাসার বাইরে থাকাকাল একই বাসার নিচ তলার ভাড়াটিয়া রেজাউল করিম ওই বাসায় ঢোকেন। তিনি দুই বোনকে ধর্ষণ করেন। পরে তাদেরকে উদ্ধার করে মধ্যরাতে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) ভর্তি করা হয়।

এসআই বলেন, অভিযুক্ত রেজাউল করিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর