1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাসায় ডেকে ধর্ষণ বিউটিশিয়ানকে, আসামিরা দুইজন কারাগারে - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

বাসায় ডেকে ধর্ষণ বিউটিশিয়ানকে, আসামিরা দুইজন কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ১২:১১ পিএম
শেয়ার করুন

রাজধানীর শুক্রাবাদে এক বিউটিশিয়ানকে পার্লার সেবার কথা বলে বাসায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়ামকে (২৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিরা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে পরে আসামিরা জবানবন্দি দিতে অসম্মতি জানালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবীর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৪ অক্টোবর তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ধর্ষণের ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার শেরেবাংলা নগর থানার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে রাজধানী শুক্রাবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ভিকটিমের মোবাইলফোন উদ্ধার করা হয়।

ধর্ষণের শিকার তরুণী (২৫) পেশায় একজন বিউটিশিয়ান। আগে বিউটিপার্লারে কাজের অভিজ্ঞতা থাকায় ভিকটিম করোনা পরবর্তীসময়ে সেবা দিতে ফেসবুকে একটি পেজ খোলেন। তার কাছ থেকে আগে সেবা নেওয়া পরিচিত এবং অনলাইনে যোগাযোগ করা নারীরা তার প্রধান সেবাগ্রহীতা।

গত ১১ অক্টোবর বিকেলে ফোনে তেমনই একটি সেবাদানের (ফেসিয়াল) অনুরোধ পান ভুক্তভোগী তরুণী। এক নারী ফোন করেছিলেন বলে ভিকটিম পুলিশকে জানান। ওইদিন ভিকটিম সাভার থেকে ফেসিয়াল সেবা দিতে শুক্রাবাদ এলাকায় আসেন।

পথে তার ভাই পরিচয়ে গ্রেফতার রিয়াদ ফোনে বেশ কয়েকবার তার সঙ্গে কথা বলেন। সন্ধ্যায় শুক্রাবাদ এলাকায় পৌঁছালে রিয়াদ ওই তরুণীকে তাদের ভাড়া বাসায় নিয়ে যান।

কিছুক্ষণ পর সিয়াম ও জিতু নামে তার আরও দুই বন্ধুকে নিয়ে ঘরে প্রবেশ করেন রিয়াদ। এরপর ভয়ভীতি দেখিয়ে তারা একে একে ওই তরুণীকে ধর্ষণ করেন। এরপর তারা ভিকটিমের কাছ থেকে মোবাইলফোন ছিনিয়ে নিয়ে তাকে পথে ছেড়ে দিয়ে চলে যান।

এই বিভাগের আরো খবর