1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং সংবাদমাধ্যমের কাজের উদ্দেশে যাওয়া বিদেশিদের ভিসার মেয়াদ সীমিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ভিসা নীতিমালার ঘোষণা দেয়। এত দিন পর্যন্ত নির্দিষ্ট পড়াশোনা বা চাকরির পুরো সময়কালের জন্য এই ভিসাগুলো দেওয়া হলেও, নতুন নিয়মে এর ওপর কঠোর সময়সীমা আরোপ করা হচ্ছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘এফ’ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা পরিদর্শকদের জন্য ‘জে’ ভিসা এবং বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের জন্য ‘আই’ ভিসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও স্থায়ী সময়সীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এত দিন এই তিন ক্যাটাগরির ভিসাধারীরা তাঁদের কোর্স বা চাকরিকালীন পুরো সময় পর্যন্ত বৈধভাবে আমেরিকায় অবস্থান করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী বা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির কর্মীর ভিসার মেয়াদ কোনোভাবেই চার বছরের বেশি হবে না।

অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের জন্য বর্তমানে দেওয়া দীর্ঘমেয়াদি ভিসার প্রথা বাতিল করে তা সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনের নাগরিকদের ক্ষেত্রে তা মাত্র ৯০ দিনের জন্য সীমাবদ্ধ করা হচ্ছে। তবে বিশেষ প্রয়োজনে এই ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করতে পারবেন। ফেডারেল রেজিস্ট্রারে এই চূড়ান্ত নিয়মটি প্রকাশের ৬০ দিন পর থেকে তা কার্যকর হবে, যা এখন মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন নীতির ওপর কড়াকড়ি আরোপ শুরু করেন। এরই ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের ওপর এই নতুন আইনি বাধার প্রাচীর খাঁড়া করা হলো।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই নীতি পরিবর্তনের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও দর্শনার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে সামনে এনেছে। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে রেকর্ড ১৮ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। এ ছাড়া একই সময়ে ৫ লাখের বেশি সাংস্কৃতিক প্রতিনিধি এবং ৩৭ হাজার ৩০০ জন বিদেশি সাংবাদিককে ভিসা দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এত বিশালসংখ্যক বিদেশির ওপর সার্বক্ষণিক নজরদারি ও তদারকি করা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া বহু শিক্ষার্থী ও দর্শনার্থী পড়াশোনা বা কাজের মেয়াদ শেষ হওয়ার পরও দশকের পর দশক ধরে দেশটিতে থেকে যাচ্ছেন, এমন অনেক প্রমাণ সরকারের হাতে রয়েছে।

নতুন নিয়মের অধীনে যারা নির্ধারিত মেয়াদের বাইরেও আমেরিকায় থাকতে চান, তাদের অবশ্যই ট্রাভেল পারমিট নিয়ে নিজ দেশে ফিরে গিয়ে নতুন করে ভিসার আবেদন করতে হবে অথবা ডিএইচএসের কাছে যৌক্তিক কারণ দেখিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রাম্পের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষার্থী ও সাংবাদিক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: ব্লুমবার্গ

এই বিভাগের আরো খবর