1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিবেক শাঁখারি হত্যায় একজনের মৃত্যুদণ্ড - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

বিবেক শাঁখারি হত্যায় একজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ১১:৫০ এএম
শেয়ার করুন

গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় বিবেক শাঁখারিকে হত্যার দায়ে ১৪ বছর পর এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. শহিদুজ্জামান খান।

দণ্ডপ্রাপ্ত মহানন্দ তালুকদার (৪৯) উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের পঞ্চানন তালুকদারের ছেলে।

মামলার বরাতে আইনজীবী বলেন, ২০০৮ সালের ২৯ মে বিবেক শাঁখারির স্ত্রী শিবানী রানী শাঁখারি একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীর হাতে তুলে দেন। বিবেকের তাস দিয়ে জুয়া খেলার নেশা ছিল। তার সঙ্গী ছিলেন মহানন্দ।

বিবেকের কাছে টাকা আছে জানতে পেরে মহানন্দ ওইদিন বিবেক শাঁখারিকে কৌশলে নিয়ে হত্যা করেন এবং পরে লাশ একটি পাট ক্ষেতে ফেলে রাখে।

পরের দিন ৩০ মে পুলিশ বিবেকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই বিনয় শাঁখারি বাদী হয়ে মহানন্দ তালুকদারসহ চার জনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা ইব্রাহিম পটোয়ারী ২০০৮ সালের ১১ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

আইনজীবী বলেন, আসামিকে মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন শওকত আলী সিকদার।

এই বিভাগের আরো খবর