1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিয়ের বন্ধনে অদ্ভুত পোশাকে, ছবি ভাইরাল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের বন্ধনে অদ্ভুত পোশাকে, ছবি ভাইরাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ২:৪১ পিএম
শেয়ার করুন

বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেতা আমির খানের একমাত্র মেয়ে ইরা খান। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বইয়ের একটি সাত তারকা হোটেলে ফিটনেস কোচ নূপুর শেখরের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  তবে বিয়েতে অদ্ভুত পোশাক পরেছিলেন বর, যে ছবি প্রকাশ হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে বর নূপুর স্যান্ডো গেঞ্জি ও শর্টস পরে হাজির হয়েছিলেন। তার এমন পোশাক সবাইকে চমকে দেয়। পরে রহস্য উন্মোচন করেন নূপুর নিজেই। তিনি জানান, ফিটনেস ট্রেনার হিসেবে তার স্বপ্ন ছিল, বিয়ের পোশাকে নয়, জগিংয়ের পোশাকেই বিয়ে সারবেন তিনি। তাই টানা ৮ কিলোমিটার জগিং করে বিয়ের মঞ্চে হাজির হয়েছেন। বর স্যান্ডো গেঞ্জি পরে হাজির হলেও ট্রাডিশনাল বধূর পোশাকে হাজির হয়েছিলেন ইরা। তার পরনে ছিল লেহেঙ্গা।

পিতা আমির খান পরেছিলেন সাদা শেরওয়ানি ও গোলাপি পাগড়ি। আমিরের পাশেই ছিলেন তার দুই সাবেক স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও। দুজনের পরনেই ছিল শাড়ি। রীনা পরেছিলেন সবুজ রঙের শাড়ি। কিরণ পরেছিলেন হালকা বেগুনি রঙের শাড়ি। আমির খানের জিম ট্রেনার ছিলেন নূপুর। ২০২০ সালে ইরার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। এরপর গত বছর পরিবারের উপস্থিতিতে বাগদান সারেন তারা। নূপুর এবং ইরা প্রায় চার বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গতকাল ৩ জানুয়ারি বিয়ে করলেন।

এই বিভাগের আরো খবর