1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে ফিফার সঙ্গে বৈঠকে বসছে ইরান - আজকের কাগজ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন পুলিশ চলবে আইন অনুযায়ী, কোনো দলের হয়ে নয়: প্রধানমন্ত্রী এমপিদের প্রতিশ্রুতি তদারকিতে বিশেষ সেল, দায়িত্ব পেলেন যারা তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরাঞ্চল, আসবে কর্মসংস্থানের সুনামি: ত্রাণমন্ত্রী পদোন্নতির দাবিতে শিক্ষকদের আন্দোলন-সুরাহা না পেয়ে পদত্যাগ করলেব ববি প্রক্টর চট্টগ্রাম নগরীর পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযান চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ঈদের আগে হিলিতে মশলার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা পরীক্ষা পথে অটোরিকশা উল্টে আহত ৬ পরীক্ষার্থী কুড়িকৃবিতে চার নতুন ইনস্টিটিউট অনুমোদন

বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে ফিফার সঙ্গে বৈঠকে বসছে ইরান

ক্রীড়া ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২৬ ৯:৫৫ পিএম
শেয়ার করুন

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৪০ দিন। কিন্তু বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বরং ক্রমেই বিষয়টি আরো জটিল হচ্ছে।

এই যখন পরিস্থিতি, তখন ফিফার সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন ইরান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা।

এই বৈঠকেই বিশ্বকাপে খেলা-না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইরান।
গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল ইরানের প্রতিনিধিদের। কিন্তু টরন্টো বিমানবন্দরে কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অগ্রহণযোগ্য আচরণের’ কারণে দেশে ফিরে যান তারা।

গতকাল শুক্রবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বলেন, ‘অনেক বিষয় নিয়ে (ফিফার সঙ্গে) আমাদের আলোচনা করার আছে। আমাদের অবস্থান এই যে, শিগগিরই আমরা ফিফার সঙ্গে বৈঠকে বসব।’

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রম ইরানি প্রতিনিধিদলকে আগামী ২০ মের মধ্যে ফিফার সদর দপ্তর জুরিখে আমন্ত্রণ জানিয়েছেন।

ইরানে গত ২৮ ফ্রেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দেশটির ফুটবল দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, যা দিনকে দিন বেড়েই চলেছে।

যুক্তরাষ্ট্রে খেলতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের জন্য ফিফার কাছে আবেদনও করেছে ইরান। কিন্তু তাদের অনুরোধে সাড়া দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রে গিয়েই বিশ্বকাপে খেলবে ইরান—এমন কথা কয়েকবার বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা কংগ্রেসেও তিনি বলেছেন, ‘ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রেই খেলবে।’

এশিয়া অঞ্চলের বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপের টিকেট পেয়েছে ইরান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা বিশ্বকাপে ‘জি’ গ্রুপে পড়েছে তারা।
আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ইরানের। একই মাঠে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে, আগামী ২১ জুন। আর সিয়াটলে ২৭ জুন তাদের প্রতিপক্ষ মিসর।

এই বিভাগের আরো খবর