1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:২৮ পিএম
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের আগামী সপ্তাহের নীতিনির্ধারণী বৈঠককে সামনে রেখে উচ্চ সুদের হার দীর্ঘস্থায়ী হতে পারে, এমন প্রত্যাশার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে চাপ অব্যাহত রয়েছে। ফলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ক্ষতির মুখে রয়েছে মূল্যবান ধাতুটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২২৭.১৭ ডলারে পৌঁছলেও সপ্তাহজুড়ে এটি ২.৩ শতাংশ কমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৩৮.৮০ ডলারে লেনদেন শেষ করেছে।

উল্লেখ্য, স্বর্ণ কোনো সুদ বা আয় প্রদান করে না। তাই সুদের হার বেশি থাকার সম্ভাবনা বিনিয়োগকারীদের জন্য স্বর্ণকে তুলনামূলকভাবে কম আকর্ষণীয় করে তোলে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্তের আগে স্বর্ণবাজারে সতর্ক অবস্থান দেখা যাচ্ছে।

বিনিয়োগকারীরা এখন ফেডের আসন্ন বৈঠকের দিকে নজর রাখছেন, কারণ সুদের হার সম্পর্কিত ইঙ্গিত স্বর্ণের ভবিষ্যৎ দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বিভাগের আরো খবর