1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর - আজকের কাগজ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:২৩ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক পরিচালক পদ থেকে পদত্যাগ করায় এই দায়িত্ব পান আসিফ।

বিসিবির একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে নির্বাচন করে পরিচালক পদ পেয়েছিলেন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্বের কয়েক মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে গুঞ্জন রটে। ইশতিয়াক নিজে অবশ্য জানিয়েছিলেন, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছেন না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।

যদিও ইশতিয়াকের সেই পদত্যাগপত্র এখনো গ্রহণ করেনি বিসিবি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ। এবার সেটির সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *