1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৃষ্টির জন্য টঙ্গীবাড়িতে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

বৃষ্টির জন্য টঙ্গীবাড়িতে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ১:৪৭ পিএম
শেয়ার করুন

তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহণীয় রোদ আর গরমে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসতিসকার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।

২৭শে এপ্রিল (শনিবার )সকাল ১০ টার দিকে উপজেলার হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এই নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতী ইমরান বিন ইলিয়াস। উপস্থিত মুসল্লিরা বলেন, সারা দেশের ন্যায় আমাদের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতেও অসহনীয় গরম পড়েছে।

তীব্র গরমে মানুষের পাশাপাশি পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। এজন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ইমরান বিন ইলিয়াস বলেন,অনেকদিন ধরেই প্রচন্ড তাপপ্রবাহ তার ওপর বৃষ্টি নাই এতে জনজীবন কষ্টে রয়েছে। সেই সাথে ফসল নষ্ট হচ্ছে। প্রচন্ড গরমে অনেকে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। এ কারনে আমরা আজ বৃষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি যেন আমাদের নামাজ ও দোয়া কবুল করেন।

এই বিভাগের আরো খবর