1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যস্ততার মাঝেও শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

ব্যস্ততার মাঝেও শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান শত ব্যস্ততার মাঝেও বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিশু শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র ও অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করেই তিনি ছুটে যান পাশেই থাকা স্কুলের শিক্ষার্থীদের কাছে। এ সময় প্রধানমন্ত্রীকে দেখে বিস্মিত হয় শিশুরা।

অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই নির্মাণাধীন ভবনটির পাশেই অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষ থেকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাতে থাকে। বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিনি নিজেও তাদের হাত নেড়ে সাড়া দেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশু শিক্ষার্থীরা হাত মেলাতে ছুটে আসে। কেউ নেয় অটোগ্রাফ। এ সময় প্রধানমন্ত্রীও সানন্দে তাদের সঙ্গ উপভোগ করেন। শিশুদের সঙ্গে দেশের সর্বোচ্চ নির্বাহীর এ রকম আন্তরিক মেলবন্ধনের দৃশ্য অনেককেই আবেগপ্রবণ করে তোলে। পরে স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ০৫ মিনিটে স্কুলে প্রবেশ করে প্রায় ১৫ মিনিট প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করেন।
এ কর্মসূচির পর প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে ফেরেন। সেখানে কলেজ ছাত্র রিজয়ান রশীদের বানানো রেসিং কারটি পর্যবেক্ষণ করেন তিনি। রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে, এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজেই সেটি চালিয়ে দেখেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *