1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে:আইজিপি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে:আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ ২:৩৮ পিএম
শেয়ার করুন

বুধবার সকালে বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে  ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেন, ‘বান্দরবানে এসেছি, কাল রাতে জঘন্য যে ঘটনা ঘটেছে, সেখানে কী হয়েছে তা জানার জন্য এসেছি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের লোকজনের ওপর আক্রমণ হয়েছে, মসজিদে তারা আক্রমণ করেছে, আনসার ক্যাম্পে তারা আক্রমণ করেছে, পরবর্তীতে অস্ত্র নিয়ে গেছে।’

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আনসার, পুলিশের অস্ত্র নিয়েছে এবং সোনালী ব্যাংকের ম্যানেজারকে নিয়ে গেছে। আমরা দেখছি, অস্ত্রগুলো কোথায় আছে খুঁজে দেখব। এবং এর সঙ্গে যারা জড়িত এদের বিরুদ্ধে যথাযথ কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি যখন রুমা পরিদর্শনে ছিলেন তখন জেলার থানচিতে কৃষি ও সোনালী ব্যাংকে হামলা চালায় দৃর্বৃত্তরা। তখন সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একটু আগেই বিষয়টি শুনেছি। আমরা সতর্ক ছিলাম বলেই তারা এসে পালিয়ে গেছে। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি। যারা দৃষ্কৃতকারী তাদের আইনের আওতায় আনা হবে এবং যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশের সক্ষমতা একটি চলমান প্রক্রিয়া। একটা সময় তথাকথিত সোর্স নির্ভর তদন্ত হতো। এখন আর আমরা সোর্স নির্ভর তদন্ত করি না। কারণ আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।’

এই বিভাগের আরো খবর