1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাইরাল তরুণীর তোপের মুখেও শান্ত থাকা সেনা কর্মকর্তা প্রশংসিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

ভাইরাল তরুণীর তোপের মুখেও শান্ত থাকা সেনা কর্মকর্তা প্রশংসিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ২:১৮ পিএম
শেয়ার করুন

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ও কয়েকজন তরুণ-তরুণীর বাক্য বিনিময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। যেখানে ওই ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত এক শিক্ষার্থীর অশোভনীয় আচরণের বিপরীতে এক সেনা কর্মকর্তার চরম ধৈর্য্য, সহ্য, শান্ত ও নম্র স্বভাবের কথপোকথন।

ওই ভিডিওটি সেনাবাহিনীর প্রতি মানুষের আরও আস্থা, বিশ্বাস, নির্ভরতা ও ভালোবাসা জন্ম দিয়েছে। যে ভিডিও সবার জন্য শিক্ষণীয়। কঠিন এবং উত্তপ্ত পরিস্থিতেও মেজাজ না হারানোর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে সেখানে।

আজ রবিবার উত্তেজিত শিক্ষার্থীদের সাথে শান্ত ও ভদ্র ব্যবহার করা সেই তরুণ সেনা অধিনায়ক আশিক ওই ঘটনার পুরস্কার পেয়েছেন। তাকে ডেকে প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান লেফট্যানেন্ট জেনারেল ওয়াকার উজ জামান। পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেয়ায় সেনাগৌরব পদক (এসজিপি) অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের কার্যালয়ে গেলে তাকে এ সম্মাননা দেয়া হয়।

এই বিভাগের আরো খবর