1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতের সমালোচনা করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন যা বললেন - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

ভারতের সমালোচনা করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ৩:৩৮ পিএম
শেয়ার করুন

ভারত পানি ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশকে সতর্ক করলে ক্ষতি কম হতো বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা মডেল মসজিদ এলাকায় বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন উপদেষ্টা।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ সময় বন্যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ সময় সাধারণত বন্যা হয় না। আমাদের পাশের দেশ কোনও সতর্ক করেনি। হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে। আগে থেকে সতর্ক করলে আমাদের ক্ষতি কম হতো। আমরা আশা করি, ভবিষ্যতে এমন হবে না।’

উপদেষ্টা বলেন, ‘একটি বিশেষ মুহূর্তে সরকার দায়িত্ব নিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে। যেহেতু এখন রাজনৈতিক সরকার নেই, কাকে ঠিকাদারির দায়িত্ব দেব। সে বিষয়টি নেই, তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুতই হবে।’

এই বিভাগের আরো খবর