1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মজুদকৃত আনুমানিক ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান? ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার টঙ্গীবাড়ীতে সন্তানের কবর পাহারায় বাবা, প্রশাসনের সহযোগিতা চায় পরিবার মাদকাসক্ত প্রকৌশলীকে ডাবল প্রমোশন ও ‘প্রাইজ পোস্টিং’—জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে তোলপাড় চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মজুদকৃত আনুমানিক ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার কমিশনার ঘাটে জেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৩০টি ড্রামে মজুদকৃত আনুমানিক ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কোনো আসামিকে আটক করা যায়নি।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। অভিযানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুদ করা আনুমানিক ৬,০০০ (ছয় হাজার) লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো আসামি উপস্থিত না থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত তেল বর্তমানে পুলিশ হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে।

জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে সকল তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *