1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতিঝিলে দিনে-দপুরে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই - আজকের কাগজ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কার্গো ভিলেজে ফের আগুন, শর্টসার্কিট নাকি পরিকল্পিত! নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ রপ্তানি খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু সর্বোচ্চ ভোট পেলেন তামিম ইকবাল, হলেন বিসিবি সভাপতি ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প দিনাজপুরে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মোকারম গ্রেফতার কুড়িগ্রামের কালজানি গ্রাসে শতাধিক বসতভিটা বিলীন দু’বেলা খাবারও জোটে না, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ হাফেজ উদ্দিনের ধর্মপাশায় পূর্ব শর্ত্রূতার কারণে ১ জনকে পিঠিয়ে হত্যা রুয়েট থেকে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে: সালমা পেলেন ফুল-ফান্ডেড পিএইচডির সুযোগ

মতিঝিলে দিনে-দপুরে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬ ৯:০৭ পিএম
শেয়ার করুন

রাজধানীর মতিঝিল এলাকায় দিনে-দুপুরে গুলি করে একজনের কাছ থেকে ১৭ হাজার ডলার (প্রায় ২০ লাখ টাকা) ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার বিকেল ৩টার দিকে জনতা ব্যাংকের একটি শাখার সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম লোকমান। তিনি শাহজাহানপুর এলাকার বাসিন্দা। তার হাত ও পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হামলাকারীরা সম্ভবত ওই লোককে অনুসরণ করছিল। ব্যাংকের সামনে পৌঁছালে তার কাছে থাকা টাকা নিতে চায় দুর্বৃত্তরা। তিনি দিতে রাজি না হলে তারা গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পুলিশ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর