1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাদেবপুরে খাদ্য কর্মকর্তা অফিসে অনিয়মিত - আজকের কাগজ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

মহাদেবপুরে খাদ্য কর্মকর্তা অফিসে অনিয়মিত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিনের বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নিয়ম থাকলেও ১০ মার্চ মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে তিনি অফিসে উপস্থিত হন। তিনি প্রতিদিনই সময়মতো অফিসে আসেন না বলে অভিযোগ রয়েছে।
২০২৬ সালের সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, সরকারি কর্মকর্তাদের সকাল ৯ টার মধ্যে অফিসে প্রবেশ করতে হবে এবং বাহিরে কোনো মিটিং,পরিদর্শন বা সরকারি প্রোগ্রাম থাকলেও সকাল ৯টা থেকে অন্তত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে।এরপর অফিসকে অবহিত করে সংশ্লিষ্ট কাজে বাইরে যাওয়ার বিধান রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কতিপয় চালকল মালিক ও সাধারণ সেবা গ্রহিতাদের অভিযোগ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন দীর্ঘদিন ধরেই নিয়মিত অফিসে উপস্থিত না হওয়ায় তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সময়মতো তার অফিসে অনুপস্থিতির সত্যতা স্বীকার করে উপজেলা খাদ্য কর্মকর্তা আশরাফুল আরেফিন বলেন, জেলা কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলা এবং দাপ্তরিক কাজ করতে গিয়ে অফিসে উপস্থিতি নিয়ে বিলম্ব ঘটেছে। এ বিষয়ে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ওই উপজেলা খাদ্য কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তবে ফোনে কথা বলার কারণে অফিসে দেরিতে আসা কোনোভাবেই যৌক্তিক নয় বলে জেলা খাদ্য কর্মকর্তা জানান। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলেও জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *