1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন - আজকের কাগজ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম:
হরমুজ প্রণালিতে ইরানের অবৈধ দখল ভাঙতে চায় মার্কিন সামরিক বাহিনী: পিট হেগসেথ প্রধানমন্ত্রীর কাছে পেশ করা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতির প্রতিবেদন ১৩ মে শুরু ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চট্টগ্রাম আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে মনোনয়ন ফরম সংগ্রহে বাধা কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র অভিযানে ৬০ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মমতার সাম্রাজের পতনের আগেই নবান্নে কেন্দ্রীয় বাহিনী, চলছে কড়া তল্লাশি সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ ‘ছেলেকে কোনোদিন থাপ্পড়ও মারিনি, কেন তাকে এত কষ্ট দিয়ে মারলো?’ মৌমাছির আক্রমণে কুড়িগ্রামে ৩ জামায়াত নেতাকর্মী আহত বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ৭:২৬ পিএম
শেয়ার করুন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আজকের অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়। এ বছর নারীশিক্ষায় (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকারে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা ও মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস বেগম রোকেয়া পদক পেয়েছেন।

নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক—এমন প্রত্যাশা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়, আজকে যে চারজন পুরষ্কার পেলেন তারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে এগিয়ে দিলেন। এটি আরও একটি পুরস্কার না, এটা যুগান্তকারী পুরস্কার। তারা আমাদেরকে দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে। তারা শুধু বাংলাদেশের না, তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে।

নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মেয়েরা গণঅভ্যুত্থানে তাদের নেতৃত্ব দেখিয়েছে। আজকের নারী সমাজ গণঅভ্যুত্থান পরবর্তী নারী সমাজ। এটা ভিন্ন নারী সমাজ। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এই নারী সমাজ শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সে জন্যই নারীদের উঁচু স্তরে ধরে রাখা আমাদের জন্য দরকার। নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।

এই বিভাগের আরো খবর