1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মানিকগঞ্জে মাকে হত্যার অভিযোগে আটক মানসিক ভারসাম্যহীন মেয়ে - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

মানিকগঞ্জে মাকে হত্যার অভিযোগে আটক মানসিক ভারসাম্যহীন মেয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৮:৪৯ পিএম
শেয়ার করুন

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারীর বিরুদ্ধে তার ৯৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের দাবি, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ঘরের ভেতরে থাকা একটি বঁটি দিয়ে নিজের মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন রোকেয়া বেগম। ঘটনার পর তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদি মারা গেছেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।

নিহতের নাতি রাসেল বলেন, ‘ফুপু দাদিকে কুপিয়ে হত্যা করে আমাদের ডাকাডাকি করে বলেন, “তোর দাদিকে মেরেছি, পুলিশ ডাক”।’

খবর পেয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ময়নাতদন্ত প্রসঙ্গে ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত রোকেয়া বেগমকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরো খবর