1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মা হলেন সালহা খানম নাদিয়া - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা’য় ১ হাজার ৪শত ৫৮ জন কৃষক পাচ্ছে কৃষক কার্ড : কৃষি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি জাতীয় ঐক্যই সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি: প্রধানমন্ত্রী মার্কিন অবরোধে হরমুজ থেকে ফিরে গেল ১০ জাহাজ খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ২ ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক: মেয়র ডা. শাহাদাত নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ

মা হলেন সালহা খানম নাদিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন

বছরের প্রথম দিন মা হওয়ার খবর জানালেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, স্বামী সালমান আরাফাত ও তার ঘরে এসেছে ফুটফুটে কন্যাসন্তান।

সন্ধ্যায় বেবি বাম্প ফটোশুটের একটি ছবি শেয়ার করেন সালহা খানম নাদিয়া। ছবিটি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের সুখবরটি শেয়ার করেন তারা।

তবে কবে তিনি মা হয়েছেন পোস্টে তা উল্লেখ করেননি।ছবির ক্যাপশনে নাদিয়া লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের হৃদয় আজ ভরে উঠেছে। আমাদের সংসারে এসেছে কন্যাসন্তান। আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, সঠিক পথে পরিচালিত করেন, তার জীবন ভালোবাসা ও অফুরন্ত সুখে পরিপূর্ণ করে তোলেন।

কন্যার নাম জানিয়ে নাদিয়া লিখেছেন, ‘আমাদের কন্যার নাম রাখা হয়েছে মেহরোজ নূর সানাহ। তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন।’

২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমানও বিনোদন অঙ্গনে কাজ করেন।তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপন, শর্টফিল্ম, মিউজিক ভিডিওর পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। কাজ করেছেন চলচ্চিত্রেও। ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’ সিনেমায় দেখা গেছে তাকে।

এ ছাড়া কলকাতায় ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *