1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড - আজকের কাগজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুবলীগ সম্পাদক নিখিলের ভাইসহ দুইজন কারাগারে ‘প্রাথমিকের বঞ্চিতদের রোববারের মধ্যে নিয়োগপত্র দিতে হবে’ ‘তেল-গ্যাসের সংকট নেই, এখন কী নিয়ে আন্দোলন করবেন’ মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা হতে পারে আগামী মাসে ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে একদিনে আরও তিন মৃত্যু, মোট ১০৮৭ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক বদলাচ্ছে পুলিশের বিশেষ ২ ইউনিটের নাম ‘অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না, রাড্ডায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা’

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬ ১০:০৭ পিএম
শেয়ার করুন

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এই অভিযানের সময় সময় সহযোগিতা হিসেবে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যরা ছিলেন। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ১ জনকে ৩ মাসের ও বাকি ৩ জন প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে মোট ৩৫০০০/ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. মোহাম্মদ ইমরান হোসেন(২৩), তার বাবার নাম মো. মানিক হোসেন।
২.মো. ইমরান আলী(২০), তার বাবার নাম মো. ইকবাল হোসেন।
৩. মোহাম্মদ রফিক(৪০), তার বাবার নাম মো. মোবারক আলী।
৪.মো. মিজানুর রহমান (৫১), তার বাবার নাম মোহাম্মদ তফসের আলী।
এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে বিআরটিএর কর্মরত আনসার কমান্ডার মোঃ খোরশেদ আলম জানান, আমরা সব সময় অভিযান পরিচালনায় প্রস্তুত আছি। বিআরটি এর দালাল ও প্রতারক চক্রের সদস্যদের কে নির্মূল করার জন্য একের পর এক অভিযান চালিয়ে যাব।

এই বিভাগের আরো খবর