1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিরপুর-১০ থেকে তালতলা সড়ক ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন - আজকের কাগজ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

মিরপুর-১০ থেকে তালতলা সড়ক ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

রাজধানীর মিরপুর-১০ থেকে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। ডিএনসিসির অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাকেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প (IDRISP)-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক এবং উভয় পাশে নর্দমা ও ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে।

তিনি জানান, প্রকল্পটির কাজ আগামী ৩১ অক্টোবর ২০২৬ এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় প্রশাসক ফুটপাত দখলমুক্ত রাখতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, উন্নয়ন কাজ শেষে ফুটপাত ও সড়কে অবৈধ দখল বা দোকান বসানো থেকে বিরত থাকতে হবে।

স্থানীয়দের সম্পৃক্ত করে ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একই সড়কে বারবার খোঁড়াখুঁড়ি ও অর্থের অপচয় রোধে সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কাজ করা হচ্ছে। প্রতিদিন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃষ্টির সময় বেগম রোকেয়া সরণির জলাবদ্ধতা কমবে এবং জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রকল্প পরিচালক খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *