1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

আসন্ন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল থিম সং হিসেবে মুক্তি পেল প্রখ্যাত কণ্ঠশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ গানটি।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে মাত্র এক সপ্তাহ আগে প্রথম মঞ্চায়নের পর এবার গানটি বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো।

শুক্রবার (১৫ মে) এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দেয়। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গানটিকে ‘মিউজিকের মাধ্যমে ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক অনন্য উদযাপন’ হিসেবে অভিহিত করেছে।

এই গানটির মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরছেন শাকিরা। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যা এখনো বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ও স্মরণীয় গান হিসেবে বিবেচিত হয়।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তৈরি করা ‘দাই দাই’ গানটিতে আফ্রোবিটস, ড্যান্স-পপ, রেগেতন এবং ওয়ার্ল্ড বিটসের এক চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে, যা শ্রোতাদের মাঝে একটি প্রাণবন্ত ও উদ্দীপনামূলক আবহ তৈরি করবে। প্রায় চার মিনিটের এই গানটিতে ফুটবলার এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবল ভক্তদের জন্য প্রেরণামূলক বার্তা রয়েছে।

ফিফা নিশ্চিত করেছে, গানটি ইতোমধ্যে বিশ্বের প্রধান প্রধান মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া এই গানের রয়্যালটি থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ দান করা হবে, যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিতদের শিক্ষা খাতে সহায়তা করে থাকে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। সূত্র: এ স্পোর্টস

এই বিভাগের আরো খবর