1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সিগঞ্জে কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ। - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

মুন্সিগঞ্জে কাউন্সিলরের ভাইয়ের বিরুদ্ধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ।

লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৪:১২ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে কাগজীপাড়া এলাকায় গভীর রাতে চিপস-সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলরের ছোট ভাই মো: রুবেলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল কে আটক
করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে দোকান থাকায় নিহত মোশারফ হোসেন প্রতিদিন রাতে দোকানেই ঘুমাতেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার ৭
নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেল মিয়া এর ছোট ভাই রুবেল তাকে ডাক দিয় চিপস-সিগারেট বাকি চায়। বাকি দিবেনা‌বলে অস্বীকৃতি জানালে দোকানি ও রুবেলের‌মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রুবেল।

পরে স্থানীয়রা মোশারফকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি
বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, চিপস-সিগারেট বাকি না দেয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করে কাউন্সিলরের ছোট ভাই রুবেল। পরে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা
হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর