1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি - আজকের কাগজ
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড মিডিয়া লিটারেসি অলিম্পিয়াড-২০২৬ ভ্রাম্যমাণ আদালতে বাধা দেওয়ার অভিযোগে লেঙ্গুরার সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ‘হ্যাঁ’ ভোট দিতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার চালানো হবে আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি ‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত ভাসানচর আমাদেরই থাকবে: হান্নান মাসউদ শীতার্তদের পাশে সীমান্ত ব্যাংক হিলিতে কম্বল বিতরণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুয়েটের স্বর্ণজয়: বাংলাদেশ ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক কুড়িগ্রাম সীমান্তে ৩০ লাখ টাকার চোরাচালান জব্দ

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ৫০ লাখ টাকা ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। শনিবার (১৩ ই ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতি হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, আল-আমিন কুয়েত থেকে দেশে ফিরেছে মাত্র পাঁচ আগে। ডাকাতরা তার বাড়ি থেকে প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি পরিবারের।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, রাতের আঁধারে ১৫ থেকে ২০ জন মুখোশধারী ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের পরপরই তারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। ডাকাতদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্র (সটগান)।

এ ঘটনায় বাড়ির সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। ফুটেজে দেখা যায়, ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িটিতে প্রবেশ করছে।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এম. হান্নান বলেন,খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমি সহ আমাদের সার্কেল এসপি ঘটনাস্থলে আছি এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *