1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মু্ন্সীগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন স্হানে ‘ইসতিসকার নামাজ’ আদায় - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

মু্ন্সীগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন স্হানে ‘ইসতিসকার নামাজ’ আদায়

লিটন মাহমুদ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ৮:১৭ এএম
শেয়ার করুন

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় মু্ন্সীগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন স্হানে ‘ইসতিসকার নামাজ’ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে বাগমামুদালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়ার ইমামতিতে ও সকাল দশটার দিকে চর কিশোরগঞ্জ মোল্লারচর ঈদগাহ ময়দানে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহর ইমামতিতে আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈশাখ মাসের ১২ তারিখ চলছে। এখন কালবৈশাখীর মৌসুম। কিন্তু, এখন পর্যন্ত বৃষ্টির কোনো দেখা নেই। তীব্র গরমের কারণে নদী, খাল-বিল ও পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নেমে গেছে অনেক। অগভীর নলকূপ ও সেচ পাম্পে পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। আম-লিচুর গুটি ঝড়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনার আয়োজন করা হয়েছে।

এ সময় দুই রাকাত ইস্তিসকা নামাজের পূর্বে নসিহতপূর্ণ আলোচনা করা হয়। নামাজ শেষে আল্লাহ্ তাআলার দরবারে কান্নাকাটি করে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা।

এই বিভাগের আরো খবর