1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ফেরা দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২ জুন) ‍র‍্যাব-২ এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঈদের ছুটি শেষে দুই বোন গাইবান্ধা থেকে ঢাকায় ফেরেন। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, সোনার অলঙ্কার, নগদ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, এ ঘটনার সিসি ফুটেজ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হলে আমরা কাজ শুরু করি। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেছিলেন বলেও জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর