1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:৫৩ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে যুবদল নেতার ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (২২) নামের এক শিবির নেতা নিহত হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হয়।

রোববার (২১ জুন) বিকেলে পৌনে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বারী শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। হামলার সঙ্গে জড়িত সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মুকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন এ ঘটনার প্রতিবাদ জানান। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয়। এরপর উপজেলা চত্বর থেকে সবাই চলে যান।

এ ঘটনার কিছুক্ষণ পর বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল ও জব্বারসহ ১০ থেকে ১৩ জন ধারালো অস্ত্র নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের ওপর হামলা করেন। এ সময় হামলাকারীরা সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। সে সময় বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার ওপর ফেলে গলায় ছুরি দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর দু-জনেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন।

এরপর স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। পরে তাদের মধ্যে শিবির নেতা সাইফুল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় হাসান আলী বলেন, দিনে দুপুরে এরকম একটি ঘটনা নিয়ে হত্যাকাণ্ড ভীষণ দুঃখজনক। আমরা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি চাই।

সাঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা জানান, এ ঘটনায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

তিনি বলেন, স্কুল কমিটি নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

এই বিভাগের আরো খবর