1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যে জেলার জামাই হচ্ছেন শাকিব খান - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

যে জেলার জামাই হচ্ছেন শাকিব খান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৩:৩৬ পিএম
শেয়ার করুন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
শোনা যাচ্ছে, এবার তিনি পরিবারের পছন্দমতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন। চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিল পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারি হবার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ।

তবে শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ। এখন অবধি ২-৩ জন পাত্রী দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান। আর এ আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর।

প্রসঙ্গত, চিত্রনায়ক শাকিব খানের প্রথম স্ত্রী ছিলেন অপু বিশ্বাস। তার জেলা ছিল বগুড়া। আর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর বাড়ি নোয়াখালী জেলায়।

এই বিভাগের আরো খবর