1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যৌন নিপিড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক সাগরকে রাবি থেকে বরখাস্ত - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

যৌন নিপিড়নের দায়ে অভিযুক্ত অধ্যাপক সাগরকে রাবি থেকে বরখাস্ত

মো. বিপ্লব উদ্দীন,রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ ৪:০৩ পিএম
শেয়ার করুন

যৌন নিপিড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে। ৬ জানুয়ারি (মঙ্গলবার) সিন্ডিকেটের ৫৪৫ নং সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এর আগে আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার, অধ্যাপক পিটার। এছাড়াও কমিটিতে ৬টি ব্যাচ থেকে ১জন করে ছেলে ও মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *