1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৬:২৫ পিএম
শেয়ার করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে অভিযান চালানো হয়।

অপহরণের অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণকৃত রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়।

একই সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), আবদুল করিমের ছেলে ওবায়দুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।

গ্রেফতারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, গ্রেফতার ওবায়দুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *