1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীতে ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই - আজকের কাগজ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

রাজধানীতে ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল নামের একটি ফিলিং স্টেশন নামের একটি প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।কাভার্ডভ্যানে করে টাকা নেওয়ার পথে গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ভুক্তভোগী কর্তৃপক্ষ।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার বিকেলে মামলার বিষয়টি বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উত্তরার ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়া হতো। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুদিনের লেনদেনের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো। উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে ৩টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দুর্বৃত্তরা প্রথমে গাড়িতে ধাক্কা দিয়ে সেটির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তিনটি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পের টাকা একই সময়ে ব্যাংকে জমা দেওয়া হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে বের হওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশেষ করে রোববার দুই দিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে—এ তথ্যও দুর্বৃত্তদের জানা ছিল কি না, সেটি তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনটি মোটরসাইকেলে এসে পথরোধ, গাড়িতে ধাক্কা এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ছিনতাইকারীরা আগে থেকেই টাকা বহনের সময় ও রুট সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ওই পাম্পে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকা বিক্রি হয়। প্রতিদিনের টাকা তারা প্রতিদিনই রাস্তার বিপরীত পাশে থাকা পূবালী ব্যাংকে জমা দেয়। শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার আগের দুই দিনের এক কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা জমা দেয়ার জন্য ব্যাংকে যাচ্ছিল। একই গাড়িতে তারা ব্যাংকের টাকা দিতে যায়। রোববার তিনটি বাইকে করে অজ্ঞাত দুর্বত্তরা এসে চাপাতি দিয়ে আঘাত করে টাকাগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের সনাক্তে আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর