1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজধানীর কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

রাজধানীর কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ৪:০৯ পিএম
শেয়ার করুন

টানা তাপদাহের পর রাজধানীতে দেখা মিলেছে বৃষ্টির। পুরো রাজধানীতে না হলেও কিছু কিছু এলাকায় এক পশলা বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা থেকে রাজধানীর আকাশে মেঘ দেখা যায়। রাত ৯টার দিকে শনির আখড়া, পোস্তগোলা, সদরঘাট, ইসলামপুর, সূত্রাপুর, রায় সাহেব বাজার, রায়েরবাগসহ কয়েকটি এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া যায়। অন্যান্য এলাকায় বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। এ সময় এলাকাগুলোতে শীতল বাতাসও বয়ে যায়।

টানা তাপদাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি মিলেছে এসব এলাকার জনজীবনে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টি হয়েছে বলে পোস্ট দিয়েছেন। অনেকে আবার বৃষ্টির ছবি-ভিডিও পোস্ট করেছেন।

সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুকের সঙ্গে কথা বলে । সে সময় তিনি বলেন, ঢাকায় এখনই তেমন বৃষ্টির আভাস নেই। তবে আগামী ৫ মে থেকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরো খবর