1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাতেই মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

রাতেই মুক্তি পাচ্ছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ১২:৪৪ পিএম
শেয়ার করুন

ছয় মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মামলা ছয়টির দুটি রাজধানীর পল্টন থানার এবং চারটি খিলগাঁও থানার। আজ মঙ্গলবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর মামলা না থাকায় রাতেই তিনি ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত পেতে পারেন।

আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন সংবাদমাধ্যমকে জানান, ছয় মামলায় জামিন আদেশের ফলে কারাগার থেকে মুক্তি পেতে সাবের হোসেন চৌধুরীর এখন কোনো আইনি বাধা থাকল না।

এর আগে গতকাল সোমবার সাবেক এই মন্ত্রীকে আদালতে হাজির করে পল্টন থানার একটি হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া জামিন হওয়া চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পাঁচ দিন রিমান্ডে এক দিন শেষ হওয়ার আগেই আজ মঙ্গলবার তাকে অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির করা হয়।

গতকাল রিমান্ডের আদেশ হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে সাবের হোসেন চৌধুরীর সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। ওই সময় সিএমএম আদালতের গেটে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর পঁচা ডিম নিক্ষেপ করেন। এ সময় আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের ব্যারিকেড ভেঙে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। পেছন থেকে একজনকে সাবের হোসেনকে চড় মারতেও দেখা যায়। এ সময় পুলিশসহ আসামিরা দৌড়ে সিএমএম আদালতের হাজতখানায় প্রবেশ করেন। ডিম এসে পড়ে কয়েকজন পুলিশ সদস্যের ওপরও।

এই বিভাগের আরো খবর