1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি

এস এম রাসেল
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬ ১০:৪০ পিএম
শেয়ার করুন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না সেই গানের কথাগুলোই মনে করিয়ে দেয় অনাহারি ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করাই মূল উদ্দেশ্য লক্ষ্য নিয়ে যারা এগিয়ে যায় তারাই প্রকৃত মানুষ। সেই ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে একটু আহার তুলে দিয়ে মনের প্রশান্তি নিতে ঢাকা ১৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মায়ের ডাকের অন্যতম সমন্বয় সানজিদা ইসলাম তুলির উদ্যোগে বাস্তহারা ছিন্নমূল ভবঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা অনাহারিদের মাঝে খাবারের আয়োজন করেন তিনি।

শুক্রবার রাত ১২’টার পরে রাতের আঁধারে ওদের জন্য ভালো কিছু বাস্তবায়ন টিম মাঠে নামে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ছিন্নমূল ভবঘুরে সড়কের পাশে ঘুমিয়ে থাকা মানুষকে দেখে তাদের খাবার বিতরণ করে টিমের সদস্যরা। এ সময় ক্ষুধার্ত ব্যক্তিদের মাঝে মুরগির মাংস, ডাল, ভাত, এবং পানি দেওয়া হয় তা পেয়ে অনেকেই আনন্দে উৎসর মধ্য দিয়ে তা গ্রহণ করে।

ঢাকা ১৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য মায়ের ডাকের অন্যতম সমন্বয় সানজিদা ইসলাম তুলির এই মহতী উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছে বাস্তহারা ছিন্নমূল ভবঘুরে সড়কের পাশে ঘুমিয়ে থাকা অনাহারি না খেয়ে থাকা মানুষ গুলো। তারা বলেন, সমাজের বিত্তবান মানুষগুলো এভাবেই অসহায় অনাহারী ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ালে সমাজে ক্ষুধা বঞ্চিত মানুষ থাকবে না। তারা সকলে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার সর্বাত্মক মঙ্গল কামনা করেন ভবঘুরে অনাহারিরা। এই মহতী উদ্বেগকে আরো বড় পরিসরে কড়তে সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বানক জানান এই ক্ষুধার্ত ব্যক্তিরা। রাতের আঁধারে ওদের জন্য ভালো কিছু করা বাস্তবায়ন টিম প্রধান মোঃ পারভেজ সমন্বয়ক ও সোসাল একটিভিটি সাংবাদিক এসএম রাসেল, নাঈম ও তরিকুল উপস্থিত হয়ে ক্ষুধার্ত অসহায়দের মাঝে এই খাবার বিতরণ করেন।

এ সময় টিম প্রধান মোহাম্মদ পারভেজ বলেন , ঢাকা ১৪ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এই মহতি উদ্যোগকে আমরা প্রতি শুক্রবার ৫০ থেকে ১০০ জনকে নিয়মিত খাবারের ব্যবস্থা করব ধীরে ধীরে তা আরো বড় পরিসরে হবে সবার সহযোগিতায় সকলের প্রচেষ্টার মাধ্যমে সমাজে ক্ষুধা নিবারণের চেষ্টা করব আমরা সবাই। আমরা চাই সমাজের প্রতিটা বৃত্তশালী মানুষ এরকম ভালো কাজের উদ্যোগ গ্রহণ করুক এবং অনাহারি অর্ধ হারিদের পাশে থাকুক। এর জন্য এর নাম দেওয়া হয়েছে রাতের আধারে ওদের জন্য ভালো কিছু করা। এর ফলে সমাজের বিত্তবান মানুষদের কাছে একটি বার্তা পৌঁছাবে ভালো কাজ করার আগ্রহ জাগাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরো খবর