1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রামপুরার হাজীপাড়াতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

রামপুরার হাজীপাড়াতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ২:৩৬ পিএম
শেয়ার করুন

রাজধানীর রামপুরার হাজীপাড়া এলাকা থেকে ইতি আক্তার (১২) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় তার মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুর রহমান খান বলেন, খবর পেয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ২২ দিন আগে মেয়েটি ব্যারিস্টার রাজেন আহমেদের বাসায় কাজের জন্য আসে।তাকে তার বাবা-মা জোর করে কাজে পাঠানোয় সে ওই বাসায় গলায় ফাঁস দেয়। পর বাসার দারোয়ান ও রাজেন আহমেদের বাবা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুর রহমান খান বলেন, হাজীপাড়ার ২৭৯/৫ নম্বর বাসায় গৃহকর্মীর কাজ করত ইতি। তার বাড়ী কিশোরগঞ্জের ইটনায়। বাবার নাম আলমগীর হোসেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তে যদি কেউ জড়িত থাকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর