1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন যাচ্ছেন আরবের ১৬ হাজার স্বেচ্ছাসেবক! - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেন যাচ্ছেন আরবের ১৬ হাজার স্বেচ্ছাসেবক!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ১২:৫৩ পিএম
শেয়ার করুন

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে আরব অঞ্চলের ১৬ হাজার স্বেচ্ছাসেবককে নিয়ে আসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবুজ সংকেত পাওয়া গেছে।

শুক্রবার (১১ মার্চ) রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, মধ্যপ্রাচ্যের ১৬ হাজার স্বেচ্ছাসেবক পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ান বাহিনীর সঙ্গে একসাথে লড়তে প্রস্তুত।

রাশিয়ান নিরাপত্তা পরিষদে পুতিন বলেন, এসব স্বেচ্ছাসেবকরা দোনবাসে বসবাসরত মানুষদের সাহায্য করার জন্য যুদ্ধে যোগ দিতে চায়। টাকার জন্য না।

পুতিন তাই ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়তে এসব স্বেচ্ছাসেবকদের অনুমতি দিতে চান। এছাড়া রুশ সমর্থিত বাহিনীর হাতে আটক পশ্চিমা বাহিনীর ক্ষেপণাস্ত্র এসব স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিতে চান
তিনি। খবর আল জাজিরা ও হিন্দুস্থান টাইমসের।

এই বিভাগের আরো খবর