1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লাইভে কেঁদে বললেন ‘আমি নাকি বানর খেলা দেখাই’ - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

লাইভে কেঁদে বললেন ‘আমি নাকি বানর খেলা দেখাই’

আজকের কাগজবিডি বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২ ১:০২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন (গেল শুক্রবার) এফডিসিতে প্রবেশ করতে পারেননি আলোচিত অভিনেতা হিরো আলম। ভোটার না হয়েও সেদিন এফডিসিতে এসেছিলেন তিনি। তবে প্রবেশ কার্ড না থাকায় তাকে প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেন নিরাপত্তারক্ষী কর্মীরা।

এতে খুব হতাশ হয়েছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচনায় আসা এই অভিনেতা। আর কখনো এফডিসিতে যাবেন না এবং আর কোনো সিনেমাই নির্মাণ করবেন না বলেও মনস্থির করেছেন তিনি। গতকাল সোমবার এক ভিডিওবার্তায় হিরো আলম এসব কথা বলেন।

কান্না জড়ানো কণ্ঠে এই অভিনেতা বলেন, ‘চিন্তা-ভাবনা ও নিজের কাছে প্রশ্ন করলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনোদিন এফডিসিতে যাবো না। কোনো চলচ্চিত্র নির্মাণ করব না। কেননা সুশীল সমাজ আমাকে মেনে নিতে পারে না। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত করে যাচ্ছে আমাকে।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় সবার জন্য কথা বলি। এখন থেকে আর বলব না। আমি সিনেমাকে ভালোবাসি। আমার ব্যবসা, ইউটিউব, কনসার্ট থেকে যে টাকা আয় করি তা দিয়ে সিনেমা তৈরি করছি। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীকে কাজ করতে দেওয়া না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না।’

হিরো আলম নাকি দেখতে বানর আর বানর খেলা দেখাতেই এফডিসিতে আসেন এমন কথার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের নাকি তাদের সমাজে নিলে তাদের অনেক সমস্যা। আমি এফডিসিতে গেলে অনেক ভক্ত-লোকজন আমার পেছনে আসেন। আমি নাকি বানর! শাহীন সুমন বলে, আমি নাকি বানর! এ কথা অনেকেই বলে। আমি নাকি বানর খেলা দেখানোর জন্য এফডিসিতে যাই। তাহলে আমার মতো যারা স্টার আছে তারাও বানর! তাদেরকে দেখতে জনগণ যায়। আমাকে এই বিষয়গুলো নিয়ে অপমান করা হয়েছে।’

সব মিলিয়ে এফডিসি আর সিনেমা বানানোর থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সবশেষে হিরো আলম বলেন, ‘আমি তো ওই জীবনেই ভালো ছিলাম। একবেলা কাজকাম করে আসিলাম। মাকে নিয়ে একটা কুঁড়ের ঘরে থাকতাম। ওই জীবনই ভালো ছিল। এই সমাজের লোক আমাদের মেনে নেবে না। তাদের কাছে গেলে তারা আমাকে ধিক্কার দেয়, অপমান করে। আমার চেহারা ভালো না, তারা আমাকে কষ্ট দেয়, অপমান করে।’

এই বিভাগের আরো খবর