1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায়

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ১২:৩৭ পিএম
শেয়ার করুন

প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে ও বৃষ্টির আশায় লালমনিরহাটের হাতীবান্ধায় ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসুল্লিরা। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার মানুষ নামাজে অংশগ্রহণ করেন।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে হাতীবান্ধা উপজেলার বড়খাতা উচ্চবিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এই নামাজের আয়োজন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে পড়ছে।

কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে বিশেষ এ নামাজে অংশ নেন বিভিন্ন এলাকার মুসল্লিরা। এ সময় প্রচণ্ড গরম, তীব্র তাপ প্রবাহ ও খড়া থেকে বাঁচতে দুই রাকাত নামাজ আদায় করেন। এরপর মহান সৃষ্টিকর্তার কাছে পাপের ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য দোয়া করা হয়।

নামাজ আদায় করতে আসা মুসল্লী আহসান হাবিব লাভলু বলেন, বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত। মহান আল্লাহ যেন বৃষ্টি দেন তাই নামাজ পড়েছি।

নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারি মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী বলেন, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকুল। তাই বৃষ্টির জন্য নামাজ পড়িয়েছি।

এই বিভাগের আরো খবর