1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শহিদের পরিচয় প্রকাশ করল সরকার - আজকের কাগজ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরির আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরে নৌকাডুবি: ১৮ রোহিঙ্গা জীবিত উদ্ধার, চিকিৎসা শেষে থানায় হস্তান্তর ডোবায় ভাসছিল গৃহবধূর লাশ, গলায় ওড়নায় বাঁধা কংক্রিটের ব্লক অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম ভুল- ৩০০ বার লিখিয়ে শিক্ষার্থীকে শাস্তি ,সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ৬৮ বছরের বন্দিদশা পেরিয়ে এক যুগের বাংলাদেশ, তবু ইউনিয়নের অপেক্ষায় দাসিয়ারছড়া গণতন্ত্র টিকিয়ে রাখতে গণতান্ত্রিক চর্চার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার

শহিদের পরিচয় প্রকাশ করল সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৮ পিএম
শেয়ার করুন

চলতি বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৭০৮ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। খসড়ায় নিহতদের নাম, তাদের বাবার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর প্রকাশ করা হয়েছে। এসব তথ্যে ভুল থাকলে তা সংশোধন, তথ্য সংযোজন বা বিয়োজন করা যাবে। কারও তথ্য বাদ থাকলে তাও যুক্ত করা যাবে।

আজ মঙ্গলবার বিকেলে দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এসব কথা জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আন্দোলনে ১৪০০-এরও বেশি বলে নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র যে দাবি করেছে, তা ভেরিফায়েড বা যাচাই করা সংখ্যা না বলেও জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ওয়েবসাইটে (www.hsd.gov.bd) এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, তথ্য সংশোধন/সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তালিকায় প্রকাশিত নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই/সংশোধন/পূর্ণাঙ্গ করতে নিহতদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনও মতামত, পরামর্শ এবং নতুন কোনো তথ্য-উপাত্ত সংযোজন করার মতো থেকে থাকলে তা সেবা নেওয়া সংশ্লিষ্ট হাসপাতাল অথবা কাছের সরকারি হাসপাতালে জানানোর জন্য অনুরোধ করা হলো।

প্রকাশিত তালিকার তথ্য সংশোধনের জন্য যা করতে হবে––

(ক) নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

(খ) রেজিস্ট্রেশনের পর নিহত ব্যক্তির তথ্য ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।

(গ) প্রিন্ট করা কাগজের যে ঘরগুলোতে তথ্য নেই, সেগুলো পূরণ করতে হবে।

(ঘ) পূরণকৃত তথ্য নিয়ে সেবা গ্রহণকৃত সংশ্লিষ্ট হাসপাতাল অথবা কাছের সরকারি হাসপাতালে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তথ্য সংশোধনে সহায়তা করবে।

(ঙ) প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিহত পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধির পূরণ করা ফরমটি জমা নিয়ে অনলাইনে তথ্যগুলো হালনাগাদ করবেন।

(চ) দাখিলকৃত তথ্য যথাযথভাবে সন্নিবেশিত বা সংশোধিত হলো কিনা তা ওয়েবসাইটে প্রবেশ করে পুনরায় যাচাই করা যাবে।

সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মধ্যে যদি কারও নাম এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে তাহলে তাদের পরিবারের সদস্য/ওয়ারিশ/প্রতিনিধিদের উপযুক্ত প্রমাণসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সিভিল সার্জন/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর