1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি নাকচ, এনটিএ সংস্কারের আশ্বাস - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁয় চার হাজার ট্যাপেন্টাডল উদ্ধার,পাঁচ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সালমান মুক্তাদির ইস্যুতে মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : বিপ্লব কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে বিরোধী দল : মুক্তিযুদ্ধমন্ত্রী সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট চরফ্যাশনে ব্যবসায়ীর গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজন নারীকে পিটিয়ে গুরুতর আহত, ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি নাকচ, এনটিএ সংস্কারের আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০:৫৪ পিএম
শেয়ার করুন

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী ও বিরোধী দলগুলো। তবে এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না। সরকার তার প্রতি পূর্ণ আস্থা রেখেছে এবং তাকে অপসারণের কোনো পরিকল্পনা নেই।

আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ অথবা তাকে বরখাস্ত করা হলে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তারা বিবেচনা করবে। তবে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, এ দাবি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই।

সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পদত্যাগ গ্রহণ করা হয়তো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারত। কিন্তু জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, সেই দায়িত্ব পালনের দিকেই আমরা মনোযোগী।

আমরা কাজের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে চাই।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করলেও পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর কার্যক্রমে প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্র জানিয়েছে, এনটিএর কার্যক্রমে বিদ্যমান ত্রুটি ও দুর্বলতাগুলো চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেসব সমস্যা দূর করতে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।

এ ছাড়া নিট প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত একাধিক চক্র ও গ্যাংকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে সরকার। সংশ্লিষ্ট অপরাধী চক্রগুলোর নেটওয়ার্ক ভেঙে দিতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর