1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শেখ হাসিনাকে নিয়ে আবেগঘন পোস্ট পুতুলের - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

শেখ হাসিনাকে নিয়ে আবেগঘন পোস্ট পুতুলের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ১০:৪৬ এএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশত্যাগের পর সাবেক এই প্রধানমন্ত্রী এখন ভারতের রাজধানী দিল্লীতে আছেন।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যথিত তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে পড়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

সায়মা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, ‘আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙ্গে গেছে। হৃদয় আরও ভেঙে যাচ্ছে যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিওএইচও এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এদিকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে শেখ হাসিনা এখন অন্যান্য বিকল্প খুঁজছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। যদিও এসব তথ্য ভুল বলে দাবি জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

এখন পর্যন্ত শেখ হাসিনা ‍‍`কোথাও আশ্রয়‍‍` চাননি বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির কাছে জানিয়েছেন জয়।

এই বিভাগের আরো খবর